২৩ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। রবিবার সকালে আবুধাবী থেকে আসাএকটি ফ্লাইটের বিমানের লাগেজ রাখার বক্স থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সিলেট এর সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহের নেতৃত্বে শুল্ক গোয়েন্দারা এয়ারপোর্ট কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় তথ্যের ভিত্তিতে ৪৫ এবিসি সিটসহ পুরো বিমান তল্লাশী করা হয়। বিমানে তল্লাশীকালে ৪৫ এবিসি সিটের হ্যান্ড লাগেজ কম্পার্টমেন্টে একটি পলিথিন ব্যাগের মধ্যে কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৩০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত প্রতিটি স্বর্ণের বারের ওজোন ১১৭ গ্রাম করে মোট ৩.৫১ কেজি স্বর্ণ পাওয়া যায়। উক্ত স্বর্ণবারগুলো আটককালে উক্ত সিটে কোন যাত্রী পাওয়া যায় নি। উক্ত সিটে আবুধাবি থেকে কোন যাত্রী আসে নি। তবে উক্ত সিটের আশেপাশের কয়েকজন যাত্রীকে বিমানে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়।
উদ্ধারকৃত ৩০টি স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে তিন কেজি। স্বর্ণের দাম প্রায় পৌনে দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস বিভাগ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
(আজকের সিলেট/২৩ জুলাই/ডি/কেআর/ঘ.)