২১ এপ্রিল ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের অভিযানে ২৭ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।
শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এদিকে, হবিগঞ্জের মাধবপুরে ১২০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে বিজিবি ধর্মঘর বিওপির হাবিলদার শওকত আলীর নেতৃত্বে ধর্মঘর কালিমন্দির এলাকা থেকে এ ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/২১ এপ্রিল/ডি/এমকে/ঘ.)