২৮ ডিসেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ শীতেস শুক্ল বৈদ্য (৩৫) নামে এক যুবকে আটক
করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমু চা বাগানের সাওতাল লাইনের সন্তোষ ঝড়া বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত শীতেস আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার অশনী শুক্ল বৈদ্যের পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, আটককৃত শীতেসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।