২৬ ডিসেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে লোকালয়ে চলে আসা একটি চিতা বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রাম থেকে স্থানীয়রা এ চিতা শাবক উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মঙ্গলবার বিকালে সাড়ে ৪টায় বনবিভাগের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে থানার এএসআই পলাশ দাস বনবিভাগের প্রতিনিধি আবদুল মালিকের নিকট চিতা বাঘটি হস্তান্তর করেন।

উদ্ধারকৃত চিতা বাঘটি অবমুক্ত করার জন্য খাদিম নগর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।