৭ এপ্রিল ২০২৩
শাবি প্রতিনিধি : পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২১ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে।
এতে আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস। আর ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হবে।