৩ নভেম্বর ২০২৩


পুলিশ সদস্য হত্যা মামলায় সিলেট থেকে গ্রেফতার যুবদল নেতা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা মামলায় আনসার উদ্দিন নামে এক যুবদলের নেতাকে গ্রেফতার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার সকালে সিলেট থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি। তিনি পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শুক্রবার দুপুরে এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

আজকের সিলেট ডটকম / সিভি / জে.এস / ঘ. ০৭.৫০

শেয়ার করুন