২৪ ডিসেম্বর ২০২৩


গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার: পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট ১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার। গণমাধ্যম আছে বলেই সরকার রাষ্ট্র তাদের ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। মানুষের মন মানসিকতাকে উন্নত করার মাধ্যমে জাতি , সমাজ গঠনে গণমাধ্যম একটি শক্তিশালী ভূমিকা পালন করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন । আর তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা রোডম্যাপ অনুযায়ি কাজ করে চলেছেন। রবিবার সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজারে ইমজার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকা ‌রয়েছে। নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ উদগ্রীব হয়ে আছেন। এ সময় মন্ত্রী সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য মিডিয়াকে দায়িত্বশীল আচরণের আহবান জানান।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদের সঞ্চালনায় সভায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলওয়ার, এপতার হোসেন পিয়ার।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আজাদ, ইমজার সহ-সভাপতি সজল ছত্রী, বিলকিস আক্তার সুমি, সহ-সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আব্দুল মালিক জাকা,ইকরামুল কবির, মইনুদ্দিন মঞ্জু, সৈয়দ রাসেল সহ ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন