২৩ ডিসেম্বর ২০২৩


উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নতির চূড়ান্ত শিখরে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ভোটদিয়ে জয়যুক্ত করতে হবে।

শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল বাড়ী চৌমনী বাজার আলিম মাদরাসা ও পাড়ুয়া বাজার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন পথসভা ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী, সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো দলীয় সমর্থক এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন