২৮ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি জানিয়েছেন ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে ১৫ হাজার ১শ’ ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এডিবি।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সড়কটি ১৯৯২ সালে হওয়ার কথা ছিলো কিন্ত তৎকালীন সরকারের অর্থমন্ত্রী বলেন আমাদের এত গাড়ি নেইই তাই বড় সড়কের দরকার নেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই সড়কটির গুরুত্ব অনুদাবন করে ৪ লেন থেকে ৬ লেন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চল এবং মহাসড়কের অন্যান্য স্থানগুলো পর্যটন এবং শিল্পাঞ্চলগুলো উপকৃত হবে। তিনি বলেন, সড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে। এই সড়কের ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে থাকবে ডিভাইডার। যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।