১৯ ডিসেম্বর ২০২৩


দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়ন পরিষদের দুইবারের (সাবেক) চেয়ারম্যান ফারুক আহমেদ (৭২) আর নেই। গতকাল সোমবার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দোয়ারাবাজার উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। ফারুক আহমেদ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান ও দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব এর কর্মরত সংবাদ কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফারুক আহমদকে দাফন করা হয়।

শেয়ার করুন