১ সেপ্টেম্বর ২০২৩


সব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের নির্দেশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সব প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে নিজ নিজ ব্যবস্থাপনায় শহিদমিনার নির্মাণ করে তার (শহিদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার করুন