১১ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতেই শেখ হাসিনার সরকারের দরকার। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।
শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদের ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগিরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী আরো বলেন, অনেকে বছরের পর বছর বিদেশে আরাম আয়েশ করছেন আর দেশের ভাব মূর্তি বিনষ্ট করার চেষ্টা করছেন বিদেশিদের কাছে। আওয়ামিলীগ সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছে।