২৬ জুন ২০২২


জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে আতা মিয়া (৪০) নামের এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। নিহত আতা মিয়া জগন্নাথপুর পৌর এলাকার নোওয়াহাটি গ্রামের বাসিন্দা।

রোববার দুপুরে জগন্নাথপুর বাজারের পাঠাগার মসজিদ মার্কেটের দুতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর কাঁঠাল বাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারণে ত্রিপল টানাতে গিয়ে আতা মিয়া ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান। পরে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানা ওসি মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন