১৬ ডিসেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান মাহবুব,চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,যুগ্ম সম্পাদক বাবু সজল দাস,বীর মুক্তি যুদ্ধা আব্দুছ সামাদ,বীর মুক্তি যুদ্ধা আবদুল গাফফার, বীর মুক্তি যুদ্ধা ইদ্রিস আলী আলতা,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা মুক্তি যুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ।