৮ ডিসেম্বর ২০২২


আজ ধর্মপাশা মুক্ত দিবস

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ৮ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল ধর্মপাশা মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটিতে শত্রুমুক্ত হয় ধর্মপাশা উপজেলা। এ দিনটির কথা মুক্তিকামী ধর্মপাশাবাসীর স্মৃতিতে আজও অম্লান।

ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লেয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।

এর আগের দিবাগত ভোর রাতে পাকহানাদার বাহিনীর সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম দিয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফজ্জল হোসেন নামের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।

শেয়ার করুন