১৫ ডিসেম্বর ২০২৩


মধ্যনগরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের শুভ উদ্বোধন

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কাবিটা প্রকল্পের আওতায়২০২৩-২৪ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কতৃক ফসল রক্ষায় ক্ষতিগ্রস্থ বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও পুনরাকৃতি করন প্রকল্পের মাটি ফেলে কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

শুক্রবার সকাল ১১টায় মধ্যনগর উপজেলার ঘোড়াডোবা হাওর উপ-প্রকল্পের ২নং পিআইসি জমশেরপুর এলাকায় বাঁধে মাটি ফেলা ও দোয়া কামনা করে শুভ সূচনা করেন কৃষকসহ সকলেই।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিটা বাস্তবায়ন ও মিনিট কমিটির সভাপতি অতীশ দর্শী চাকমা, সদস্য সচিব মোঃনুর আলম, ২নং পিআইসি সভাপতি কৃষক বিকাশ চন্দ্র সরকার, সদস্য সচিব সুরেশ সরকার, সাংবাদিক প্রতিনিধি এম এ মান্নান, আতিকুর রহমান ফারুকী, ইমাম আবুল হাসান আখঞ্জী, গোপেশ বাগের প্রতিষ্ঠাতা গোপেশ সরকার, কৃষক পলাশ সরকার প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা আগামী ২৮শে ২০২৪এর ভিতরে বাঁধের কাজ সমাপ্তি নির্দেশনাদেন সংশ্লিষ্ট সকল পিআইসি প্রধানদের।

শেয়ার করুন