১১ নভেম্বর ২০২২


বিএনপির গণসমাবেশ : প্রস্তুত হচ্ছে আলিয়ার মাঠ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশেরকে ঘীরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠকে প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে মাঠ সমান করার পাশাপাশি শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সমাবেশস্থল প্রস্তুত করার কাজ শরুর করেছেন শ্রমিকরা।

এদিকে, গণসমাবেশ কেন্দ্র করে সিলেটে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে। মাঠের এক পাশে জড়ো করা হয়েছে বাঁশ ও কাঠ। ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।

উল্রেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ হবে।

শেয়ার করুন