২ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও সমমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই ৩১ জনের মধ্যে মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-কে ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত উপ-পলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার ছিলেন।
মঙ্গলবার এই রদবদল এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমানে সিলেটের অতিরিক্ত ডিআইজি হিসেবে রয়েছেন জয়দেব কুমার ভদ্র। জনস্বার্থে এ বদলি/পদায়নের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।