২৭ সেপ্টেম্বর ২০২৩
সাহিত্য ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এলো নতুন প্রজন্মে সাড়া জাগানো পাঠকপ্রিয় কাগজ ‘নবাঙ্কুর’।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মুকাররম দক্ষিণ চত্বরে ইসলামি বইমেলায় এবারের সংখ্যার মোড়ক উন্মোচন হবে বলে জানিয়েছেন সম্পাদক আবদুল কাদির ফারূক।
তিনি বলেন, চমকপ্রদ একটি বিষয় নিয়ে নবাঙ্কুর চলমান সংখ্যা পাঠকদের সামনে হাজির হয়েছে। মহিমান্বিত রবিউল আউয়াল মাসে নবিজীবনের (সা.) ওপর আমাদের এই কাজ আশাকরি পাঠকচাহিদা পূরণে সচেষ্ট হবে।
শত শত মাসিকের ভিড়ে নবাঙ্কুরের নতুন পথচলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
‘নবাঙ্কুর একটি গোত্রহীন কাগজ। প্রথম সংখ্যাতেই কাগজটি পাঠক হৃদয়ে জায়গা করে নেয়। সর্বমহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তারুণ্য নির্ভর নবাঙ্কুর টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাহিত্যাঙ্গনে। গতির বাইরে গিয়ে ভিন্ন কিছু করার প্রয়াসে নবাঙ্কুরকে দাঁড় করাবার সর্বোচ্চ চেষ্টা করছি।’
নবাঙ্কুর সিরাত সংখ্যা (চলতি সংখ্যা) পাওয়া যাবে ইসলামি বইমেলা (ঢাকা), বায়তুল মুকাররম, মোল্লার বই ডটকম (যাত্রবাড়ী), চৌধুরীপাড়া মাদরাসা (ঢাকা), মাকতাবাতুশ শামস (সিলেট) মসজিদ মার্কেটসহ দেশের বড় বড় বুকশপগুলোতে। এছাড়াও নবাঙ্কুরের অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে কিংবা ০১৭৯৬৪৭৯৮৬৪ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন।
এএস // আতারা