১৪ ডিসেম্বর ২০২৩


শহীদ বুদ্ধিজীবী দিবসে দোয়ারাবাজারে শ্রদ্ধা

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন ৫নং সাব সেক্টর হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া,সাবেক ইউপি সদস্য হাছিব উদ্দিন,মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল হাই প্রমুখ।

শেয়ার করুন