৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ১৮ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (৪ অক্টোবর) ভোর ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের জমশেদপুর রিসোর্টের সামন থেকে তাকে গ্রেফতার করে। সে জৈন্তাপুর থানার একটি চুরির মামলার আসামী।
গ্রেফতার কৃত মোঃকয়েছ আহমেদ (৩৭) এসএমপির দক্ষিণ সুরমাস্থ মোগরাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়ার
শহিদ আলীর পুত্র।
তার বিরুদ্ধে সিলেটের সিলেটের বিভিন্ন থানায় ১৮ টি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।