১২ মে ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ পৌর শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার সামনে সরকারি ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করে সরকারের কোটি টাকার ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ইউএনও ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
বৃহস্পতিবার বিকেলে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১৪টি দোকান উচ্ছেদ করা হয়
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ও ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।
জানা যায়, এখানে প্রায় ৯ বছর ধরে মাদানিয়া মাদরাসা মুহতামিমকে ভাড়া দিয়ে ৫টি চটপাটির দোকান, ৫টি ফলের দোকান, ২টি পানের দোকান, ১টি নার্সারী ও ১টি চায়ের দোকান ব্যবসা করে আসছিলেন কিছু ব্যাক্তি। স্থানীয় প্রশাসনের বিষয়টি নজরে আসলে এ অভিযান পরিচালিত হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোকমুখে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে এর সত্যতা পেয়ে সরকারি ভূমি থেকে ওই দোকানগুলো উচ্ছেদ করেছি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, এই উচ্ছেদ সরকারের প্রায় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার হয়েছে।
বিশ্বনাথ বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ বলেন, দীর্ঘদিন ধরে এসকল অবৈধ দোকানপাঠ থেকে প্রতিদিন ১০০, ১৫০ ও ২০০টাকা হারে ভাড়া নিতেন মাদরাসা কর্তৃপক্ষ।