১৩ ডিসেম্বর ২০২৩


মাঝরাতে গোলাপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন দিল দুর্বৃত্তরা

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটে মধ্যরাতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির বেশিভাগ অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি কাভার্ডভ্যানটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোর উদ্দেশ্যে আসছিলাম। হঠাৎ করে মাইজভাগ নামক স্থানে দুটি মোটরসাইকেলে করে ৬-৭ জন মুখোশধারী লোক গাড়ির গতিরোধ করে। পরে আমাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় তারা গাড়িতে আগুন ধরিয়ে সটকে পড়ে।

এএস // আতারা

শেয়ার করুন