২৬ মার্চ ২০২২


স্বাধীনতার ইতিহাস, গৌরবের ইতিহাস : জিয়া

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ঢাকার ঢাক এর সিলেট ব্যুরো প্রধান, তরুণ শিক্ষানুরাগী এমদাদুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে দেশের নিরস্ত্র সিপাহী জনতা পাকা হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। আমাদের স্বাধীনতার ইতিহাস অত্যন্ত গৌরবের ইতিহাস। আমরা বাঙ্গালী জাতি হিসেবে গর্ব করতে পারি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাই মূখ্য। তাই আমাদের যার যার অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সৈয়দা হাসিনা খাতুন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক ভূইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমি রানী পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বী শামীমুর রহমান, শিক্ষানুরাগী শাকিল আহমদ, সমাজ সেবক বারিক মিয়া।

সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিতা রানী বর্ধন, শাহরিন শারমিন লিজা, তানঝিনা রহমান প্রমূখ।

বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী হন- বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম ও তার দল, তাজরিয়া আহমদ, রুমন আহমদ, আব্দুল্লাহ, তাহিয়া বেগম, সামিয়া বেগম, জাহের আহমদ ও তার দল।

শেয়ার করুন