১২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমেদ জুবেরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিল প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হওয়া জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি আলতাফুর রহমান সুমনের স্থালাবিষিক্ত হলেন তিনি।
সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সিলেট জেলা শাখার সহ-সভাপতি জুবের আহমদ জুবেরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।