১৭ নভেম্বর ২০২১


সিলেটে করোনায় তিনজনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৭৩ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন ও সুনামগঞ্জে আরও ১ জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৮০ জন। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৫ জন ও হবিগঞ্জে ১ জন রয়েছেন।

৬৮৮ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৭৩ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৩৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৬৩ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও হবিগঞ্জের ৬৬৫৫ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ২৩০ জন। সিলেট জেলার একটি হাসপাতালে ১জন করোনা রোগী ভর্তি আছেন।

শেয়ার করুন