২৯ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সমর্থনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট -৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরান আহমদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপস্থিত নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ একসময় অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ ছিল শূন্যের কোঠায়। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ১নং পশ্চিম ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে শামীম আহমদ, ২নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে মুল্লুক হোসেন, ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে কমর উদ্দিন চৌধুরী, ৪ নং ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন আহমদ, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মাস্টার ফয়জুর রহমান, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আব্দুল হাসিম, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ১নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে মিজানুর রহমান চৌধুরী, ২নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে ডা আব্দূল মান্নান, ৩নং তেলিখাল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সালেক আহমদ, ৪ নং ইছাকলস ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সামছুল হক ৫ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মোহাম্মদ মাসুকুল ইসলাম টিটু, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সাজ্জাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন প্রমুখ।