১০ ডিসেম্বর ২০২৩


এবার সিলেটসহ দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে এবার সিলেটসহ দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালিত হবে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

শেয়ার করুন