১০ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে বালু উত্তোলনকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মানিক মিয়া (৫৭)। তিনি লাখের পাড়ার গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
রোববার সকালে উপজেলার জাফলং ইউনিয়নের চা-বাগান সংলগ্ন নদীপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীপাড়ে বালু উত্তোলন করছিলেন। হঠাৎ তাদের উপর বালুমাটি ধসে পড়লে সাথে থাকা দুইজন উঠতে পারলেও বয়স্ক মানিক মিয়া উঠতে পারেন নি। পরে সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন,মানিক মিয়া বয়স্ক বালু লেবার ছিলেন। ঠাণ্ডাজনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এএস // আতারা