২১ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য হিসেবে নতুন করে ০৪ জনকে প্রেসক্লাবের সদস্য মনোনিত করা হয়েছে।
সোমবার রাতে অনলাইন প্রেস ক্লাবের অনুষ্ঠিত সভায় সদস্য হতে ইচ্ছুক ০৪ জন এর সকল ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল দাশ । সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর পরিচালনায় এতে বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মন্টু দাশ,কার্যনির্বাহী সদস্য শশাঙ্ক চৌধুরী।
আবেদনকারীদের মধ্য থেকে সাংবাদিক রনিক পাল, ফাহিম আহমেদ চৌধুরী, রফিক মিয়া ও জিতু আহমদকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।