৯ ডিসেম্বর ২০২৩
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজিত দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।
উক্তদুটি অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইউনূস,উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান,নিঃসভাপতি আতিক ফারুকী,মৎস্যজীবি লীগের আহ্বায়ক রুহুল আমিন খান, শিক্ষক’সমীরনতালুকদার,ইউনিয়ন প.প পরিদর্শক অনুজ কান্তি সরকার, ব্যবসায়ী নেহার উদ্দিন প্রমুখ।
বক্তাগনের বক্তব্যে উঠে আসে সবরকম দুর্নীতি বন্ধে শুধু দুদক নয় সামাজিক ব্যাক্তিবর্গের সহায়তা প্রয়োজন রয়েছে।তাই জনস্বার্থে প্রতিপ্রত্যেকের গুরুত্বপূর্ণ ভুমিকার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে সহায়তা করা প্রয়োজন।