১৫ এপ্রিল ২০১৮


অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় এসএমপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সড়ক হতে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। গত ১১ এপ্রিল রাত দেড়টায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির মাথায় ছিল গুরুতর আঘাত এবং কোমর থেতলানো।

কোন কোন সহৃদয় ব্যক্তি এ মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারলে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব অনুরোধ জানিয়েছেন।

(আজকের সিলেট/১৫ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন