১৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ি নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে ৪ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। । গ্রেফতারকৃতরা হচ্ছে- মৌলভীবাজার জেলার রাজনগর থানার একামধু গ্রামের নূরুজ্জামানের পুত্র ও দক্ষিণ সুরমার বরইকান্দিস্থ বাদশা মিয়ার বাড়ির বর্তমান বাসিন্দা উজ্জল (২৭), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিকলি (গোবিন্দগঞ্জ) গ্রামের আব্দুর নূরের পুত্র ও দক্ষিণ সুরমার লাউওয়াইয়ের বর্তমান বাসিন্দা আলী নূর (২৬) হবিগঞ্জের বানিয়াচং থানার খাড়াউড়া গ্রামের হরমুজ আলীর পুত্র ও দক্ষিণ সুরমার ভার্থখলার রেল স্টেশনস্থ রিমা বেগমের কলোনির বর্তমান বাসিন্দা বুলবুল আহম্মদ (৩৩), সিলেটের জৈন্তাপুর থানার ঠাকুরমাটিরআখলুছ মিয়ার পুত্র সেলিম (২৫)।
সোমবার নগরের বন্দরবাজার রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়এব্যাপরে কোতোয়ালী মডেল থানার মামলা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ৪টি চাকু ও মোবাইল ফোন উদ্ধা করে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জেলরোডের প্রবেশমুখ থেকে এই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়