৪ ডিসেম্বর ২০২৩


মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

শেয়ার করুন

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-সিলেট রেল সড়কের মাধবপুরের মনতলা আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ বলেন,পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পরপরই সিলেট থেকে ঢাকাগামী কালনী মনতলা স্টেশনে আসে। পরে কালনীর ইঞ্জিন দিয়ে বিকল হওয়া ট্রেনটি টেনে স্টেশনে আনা হয়।এতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।

এ রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয় নি। তবে পারাবত ট্রেনে হাজারের বেশি যাত্রী দুর্ভোগে রয়েছেন।

এএস // আতারা

শেয়ার করুন