৩ ডিসেম্বর ২০২৩


শেখ হাসিনা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।

আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি সারাবিশ্বকে দেখাতে চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে করতে হয়।তাই আমাদের তৃণমূল নেতা কর্মীকে অংশগ্রহণমূলক নির্বাচন ও নৌকার বিজয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে পারলেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

মন্ত্রী বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় মন্ত্রী আরো বলেন, অতীতে যারা ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশকে দূর্ণীতির আখড়া বানিয়েছে, লুটপাট করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে এই দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল আলী মাষ্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপাল কৃষ্ণ দে চন্দন, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাসুক, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তোয়াকুল ইউনিয়নের পক্ষ থেকে মাস্টার সিরাজুল ইসলাম, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ওলিউল্লাহ,লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোজাম্মেল হক মেনন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জাতীয় শ্রমিক লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, গোয়াইনঘাট উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল।

শেয়ার করুন