৩ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার আনোয়ারপুর এলাকার রক্তি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, এলাকার চিকসা গ্রামের নুরুল আমিন (২৫)ও সামায়ুন কবির (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রক্তি নদীর আনোয়ারপুর এলাকায় এটি বাল্কহেডের ধাক্কায় একটড বারকি নৌকা ডুবে যায়। এতে এলাকার চিকসা গ্রামের নুরুল আমিন ও সামায়ুন কবির নিখোঁজ হন। এতে আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল আব্দুল ওদুদ (৪৩), মনির মিয়া (২৬) আহত হন। এর মধ্যে আবদুল ওয়াহিদকে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথিমক চিকিৎসা নিয়েছেন। আজ সকালে নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চিকসাগ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক ফজলুল করিম জানান, বাল্কহেডটি দ্রত গতিতে এসে বারকি নৌকার ওপরে উঠে যায়। রাতে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করেও পাননি। আজ সকালে নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত শ্রমিকেরা খুবই দরিদ্র।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পুলিশ নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।