১৮ এপ্রিল ২০২৩


ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা ও অনুদান বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা গোলাম মাহমুদ আজমের সংবর্ধনা ও স্বাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে ১৩ টি পরিবারের মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশন’র আয়োজনে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা ও অনুদান বিতরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মিডিয়া কর্পোরেশনের সিনিয়র উপদেষ্টা কাপ্তান হোসেন।

শিক্ষক মো. আব্দুল জাবিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সুফি, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মাহবুবুল আলম, সমাজসেবী জিল্লুর রহমান, প্রেসক্লাবের সহ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা গোলাম মাহমুদ আজম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আমির আলী।

উপহার বিতরণী পর্বে ১৩ টি পরিবারের মাঝে ১ লক্ষ ৩ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়।

শেয়ার করুন