২৩ মে ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যেনগরে ইয়াবা ও মোটরসাইকেল’সহ স্বজীব মিয়া (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশ।
আটককৃত যুবক উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
সোমবার (২২ মে) রাত ৯টার দিকে মধ্যনগর উপজেলা সদরের ধর্মপাশা সিএনজি স্টেশনে পুলিশের চেকপোষ্ট চলাকালে ৪৪পিছ ইয়াবা,একটি মোটরসাইকেলসহ স্বজীব মিয়া’কে আটক করে মধ্যনগর থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক।