২ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে বলে মন্তব্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন,তাদের ক্রীড়া নৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।
শুক্রবার বাংলাদেশ মণিপুরী স্পোটর্স অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আব্দুল মোমেন বলেন, সরকার সিলেটে ৪টি খেলার মাঠ বানানোর পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ২টি মাঠের অনুমোদন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
এএস // আতারা