১১ নভেম্বর ২০২২


ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন সংবর্ধিত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি: সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া গমন উপলক্ষে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন আহমদ। সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া গমন উপলক্ষে পৃথক ভাবে সহকর্মীদের আয়োজনে সংবর্ধিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেট ও সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক ভাবে সাংবাদিক শিপন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাংবাদিক শিপন আহমদ সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া গমনের জন্য রওয়ানা দিবেন। তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভিতে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি প্রবাসী বাঙ্গালী কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

পৃথক সংবর্ধনা সভায় বক্তারা বলেন, অপরাধ নিমূলে এবং অবহেলিত মানুষের কল্যানে সংবাদ মধ্যেমে শিপন আহমদ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। সততা নিষ্টা ও কর্ম দক্ষতায় তিনি সর্বক্ষেত্রে হয়েছেন প্রশংসিত। এরই ধারাবহিকতায় তিনি সমাজের অষঙ্গতি দূর কারার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তার সংবাদের কলম সব সময় সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভার শুরুতে দোয়া পরিচালনা করেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ,সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, সদস্য জয়নাল আবেদিন, শেখ ফয়ছল আহমদ,লিলুউর রহমান পংকি, উজ্জ্বল দাশ, মলয় চক্রবর্তী,আবু হানিফা, সাইদুর রহমান, জিতু আহমদ, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর, লন্ডন বাংলা নিউজ ডট নেট পাঠক ফোরামের সভাপতি অপু আহমদ, ব্যবসায়ী মিশন চন্দ, সুবির দেবনাথসহ ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন