৩০ নভেম্বর ২০২৩


সিলেটসহ দেশজুড়ে ফের অবরোধের ডাক বিএনপির

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে সিলেটসহ দেশজুড়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, রোববার (০৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সকল সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করে ন তিনি।

এর আগে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর অষ্টম দফায় একসঙ্গে হরতাল ও অবরোধের ঘোষণা দেয়। গতকাল বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে দলটি।

শেয়ার করুন