১০ অক্টোবর ২০২২


বিএনপি নেতা সুফিয়ান চৌধুরী আর নেই, জেলা বিএনপির শোক

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার সকাল সোয়া ১০টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, সুফিয়ান চৌধুরী দীর্ঘ দিন থেকে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি ভারতেও চিকিৎসা নিয়েছেন। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনিত হলে নগরের একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন