২৬ নভেম্বর ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা,গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এবারের২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬১.৩৪%। ফলাফলের ভিত্তিতে দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজ গোয়াইনঘাট উপজেলার সেরা ও সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। এ কলেজে এবারের পাশের হার ৮৩.৫৮%। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎফুল্ল। এ ফলাফল ভবিষ্যতে উৎসাহ যোগাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেব জানান,এবার এইচএসসি পরীক্ষায় উপজেলার ছয়টি কলেজ ও পাঁচটি কলোজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।তার মধ্যে ৫ টি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মধ্যে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ ৮৩.৫৮% পেয়ে উপজেলার সেরা ও সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে ও ৬ টি কলেজের মধ্যে তোয়াকুল কলেজ ৮০.৬১% পেয়ে কলেজের মধ্যে সেরা হয়েছে। এদিকে ভোকেশনাল কলেজ হিসাবে সাইফুর রহমান টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ৯২% ফলাফলে উপজেলার সর্বোচ্চ স্থান অর্জন করেছে।
সংশ্লিষ্টরা জানান, এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশের মতো গোয়াইনঘাটেও পাশের হার কমেছে।দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজটি থেকে এবার ৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ করে ৩১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, আমরা নিজস্ব জায়গায় ভবন করে মানসম্মত শিক্ষক দিয়ে কলেজ পরিচালনা করে থাকি। এখানে প্রত্যেকটি পরীক্ষার্থীকে নিবিড় যত্ন নেন শিক্ষকরা। বেসরকারী পর্যায়ে ফলাফলে কম সময়ে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।
দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, নতুনকলেজ হিসেবে এবার ভাল ফলাফল করে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে সেরা হয়েছে। অন্য সরকারি কলেজগুলোতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তি হয়। কিন্তু নতুন কলেজ হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত খারাপ ছাত্ররাই এখানে ভর্তি হয়। এই ফলাফলে আমরা অনেক খুশি।
আজকের সিলেট ডটকম/এসসিজে