২৪ নভেম্বর ২০২৩


শাহীনূর পাশার পদ-পদবী স্থগিত করল জমিয়ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধিরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার প্রাথমিক সদস্যপদ-সহ সকল পদ স্থগিত করা হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়ে ওঠেন। নেট দুনিয়ায় তাকে ও তার দল জমিয়তকে নিয়ে বইছে নানা আলোচনা ও সমালোচনার ঝড় ।
এরই প্রেক্ষিতে দ্রুততর সময়ের মধ্য তার বিরুদ্ধ এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হয়ে পরাজিত হন। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বিজয়ী হন। সামাদ আজাদের মৃত্যুর পর ২০০৫ সালের উপনির্বাচনে অবশিষ্ট ১ বছর মেয়াদের জন্য শাহীনূর পাশা চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।বর্তমানে ওই আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা ৩ বারের সংসদ সদস্য রয়েছেন।

শেয়ার করুন