২৫ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক নিউজ: সিলেট গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর উদ্যোগে এসএসসি, এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ (শনিবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ‘রাতারগুল হলিডে হোম’ রিসোর্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছাত্র পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন মুনাঈম’র যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল। ছাত্র পরিষদ এর সকল নেতৃবৃন্দ এবং কৃতী শিক্ষার্থী ও তাদের অবিভাবকদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পারিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্যে ফারুক আহমেদ বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমাদের ভালো কিছু করতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে। প্রত্যেকের নির্দিষ্ট লক্ষকে সামনে রেখে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্যেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,সুপ্রিম কোর্ট এর আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, এড.জামাল উদ্দিন, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান, রুস্তুমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, জেলা পরিষদ এর সদস্য সুভাস দাস, সাংবাদিক মনজুর আহমেদ, মাস্টার ফরিদ উদ্দিন, বিয়ানিবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সিরাজ উদ্দিন, রুস্তুমপুর কলেজের প্রভাষক লুৎফুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর পক্ষ থেকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।