২২ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে দলীয় মনোনয়ন চান সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য নজরুল ইসলাম বাবুল। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
নজরুল ইসলাম বাবুল বলেন, আমি বিগতদিনেও সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আমাকে আশ্বস্থ করা হয়েছিলো। কিন্তু পরবর্তিতে দলের নির্দেশে আমাকে মহানগর জাতীয় পার্টিকে গোছানোর দায়িত্ব দেওয়া হয় এবং মেয়র পদে নির্বাচনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমি মেয়র পদে সিলেট নগরবাসীর অকৃত্রিম ভালোবাসা পেয়েছি। আশাকরি সিলেট-৩ আসনেও সেই ভালোবাসা পাবো। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ। এছাড়া সিলেট জেলা-মহানগর এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।