২০ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী মেডিকেল পদ্মা ব্যাবসায়ী সমিতির সাধারণ সভায় বক্তারা বলেছেন-প্রায় সময়ই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তায় চলাচলকারী জনগণ ফুটপাতের উপর দিয়ে হাটতে কিংবা রাস্তার পাশ দিয়ে হাটতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ বিভিন্ন ফুটপাতের ও রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে চায়ের দোকান, ফলের দোকান, পানের দোকান সহ অসংখ্য দোকান গড়ে উঠেছে । পাশাপাশি রাস্তার দুই পাশে অবৈধভাবে যত্রতত্র গাড়ীর পার্কিং গড়ে উঠেছে, যা’ বর্তমানে ঐ রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এই দোকান ও গাড়ী পার্কিং এই অবৈধ দোকান কিভাবে গড়ে উঠে এবং প্রশাসনের নজরে পড়ে কিনা তা আমরা বুঝে উঠতে পারি না । বক্তারা দোকানগুলি ও গাড়ী পার্কিং অপসারনের জন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
শনিবার (২০ মে) বিকেল নগরীর ভাতালিয়স্থ অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, সমিতির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আলমঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক আফছার হোসেন, মির্জা সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আহমদ, মো. রাজু প্রমুখ।