২২ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিনে আজ (বুধবার) সিলেট নগরে সাধারণ দিনের তুলনায় কম যানবাহন চলাচল করছে।
আরও পড়ুন : নগরীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই
সকাল থেকে নগরজুড়ে প্যাডেলচালিত রিকশা ও মোটরসাইকেল আরোহীদের চলাচল বেশি।এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। মাঝেমধ্যে দু’একটি প্রাইভেট কার ও লেগুনা চলাচল করছে।
কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে থেমে থেমে দূরপাল্লার গাড়ি ছাড়ছে। তবে তা স্বাভাবিক দিনের তুলনায় কম। সেই সঙ্গে দূরপাল্লার যাত্রীর সংখ্যাও নগন্য।
আরও পড়ুন : বৃহস্পতিবার সিলেট আসছেন নির্বাচন কমিশনার
এদিকে সিলেটের জকিগঞ্জ ও কালীগঞ্জ বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা সকাল সাতটার দিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল আটটার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোড এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। সকাল ৯টার দিকে সিলেট জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নগরের মীরাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করতে দেখা যায়।
এএস // আতারা