১৯ নভেম্বর ২০২৩
সড়কে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা। ছবি : আজকের সিলেট
জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা হরতালের প্রথম দিনে সিলেটেরম সড়ক হাসড়কগুলোতে গণপরিবহন শূন্য। দূরপাল্লার কোন বাস চোখে না পড়লেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। রোববার ভোর থেকে সিলেটের প্রধান প্রধান সড়কগুলোতে গিয়ে এমন চিত্র তুলে ধরেছেন আজকের সিলেটের সংবাদকর্মীরা।
এদিন সকালে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার, নগরের চৌকিদিঘী এলাকা, সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকা ও বিমানবন্দর এলাকার সড়কে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছেন। এছাড়া আরও কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।