১ অক্টোবর ২০২৩


মধ্যনগরে  ৪৪ বস্তা বুঙ্গার চিনিসহ চোরাকারবারি গ্রেফতার

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় ৪৪ বস্তা বুঙ্গার চিনি সহ এক চোরাচালানীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার গভীর রাতে থানার গুলগাঁও গামের শাহজাহান মিয়ার বসত ঘর হতে ৫০কেজি ওজনের এই ৪৪ বস্তা চিনি জব্দ করা হং এবং চোরা কারবারি খোকন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এমরান হোসেন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

শেয়ার করুন